অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

ভোলায় বিএনপির দোয়া মিলাদ মাহফিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৫ রাত ১১:৪২

remove_red_eye

৩২৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে

এইচ আর সুমন : ভোলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে  তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভোলা জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান,যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা,এনামুল হকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
লালমোহন প্রতিনিধি আকবর জুয়েল জানান , ভোলার লালমোহনে বিএনপির চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসর বাদ লালমোহন পৌর শহরের মোল্লা জামে মসজিদে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু। এছাড়া সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মোল্লা জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ।
এদিকে বোরহানউদ্দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান যেমন কেক কাটা থেকে বিরত থেকেছেন বিএনপির নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সহ-সভাপতি শহিদুল আলম নাসিম কাজী এবং সদস্য সচিব আজম কাজী। এছাড়াও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবিরসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মাহফিলে উপস্থিত ছিলেন।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...