এ আর সোহেব চৌধুরী
প্রকাশিত: ২১শে জুলাই ২০২০ রাত ১১:০৮
৯০৫
চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে আলোচিত সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী তানজিলাকে (১৪) অপহরণের পর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রাকিবকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার অন্যতম প্রধান আসামি রাকিবকে এস আই ইয়াছিন পাইকের নেতৃত্বে চরফ্যাশনের নতুন বাস স্ট্যান্ড থেকে অন্যত্র বাসযোগে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করেন।
মামলার তথ্য বিবরনী থেকে জান যায়, চরমাদ্রাজ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আনোয়ার মিয়াজীর মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী তানজিলা (১৩) কে গত (১১জুলাই) শনিবার দুপুর ২টায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যায় রাকিব ও তার সহযোগিরা। বিকাল ৩টার সময় চরফ্যাশন পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জহির রায়হানের বাসা সংলগ্ন এলাকার সড়ক দিয়ে মটোর সাইকেলে করে তানজিলাকে নিয়ে যাওয়ার সময় তানজিলা ধস্তাধস্তি করলে রাকিব ধাক্কা দিয়ে মটোর সাইকেল থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। এ সময় তানজিলা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের ই বাংলা হাসপাতালে রেফার করলে অবস্থার অবনতী হলে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে রাকিবের পবিার দাবি করেন, দির্ঘদিন ধরে আনোয়ার হোসেন মিয়াজীর মেয়ে তানজিলা রাকিবের সাথে প্রেমের সম্পর্ক করে। পরে ওই দিন রাকিবকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বায়না ধরলে রাকিব বাধ্য হয়ে তানজিলাকে নিয়ে ঘুরতে যায়। পরে কাউন্সিলর জহির রায়হানের বাসা সংলগ্ন সড়কে বিপরিত দিক থেকে আসা দ্রæতগতীর গাড়িটিকে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় রাকিবসহ তানজিলা আহত হলে গুরুতর বিবেচনায় তানজিলাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রæত হাসপাতালে নিয়ে যায়। তানজিলা দুর্ঘটনার শিকার।
এ বিষয়ে চরফ্যাশন সদর থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন বলেন, তানজিলার পিতা আনোয়ার হোসেন মিয়াজী গত ১২জুলাই বাদি হয়ে চরফ্যাশন থানায় অপহরণ ও হত্যা মামলাটি দায়ের করলে পুলিশ রাকিবকে গ্রেপ্তার করে। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত