অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১০ই জুন ২০২৬ | ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় হায়দার আলী লেলিন'র লিফলেট বিতরণ ও গণসংযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৩১৩

৩১ দফা বাস্তবায়নে 
 
এইচ আর সুমন: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে ভোলায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগসহ পথসভা করছেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। রবিবার (১০ আগস্ট) সদর উপজেলা ভেলুমিয়া, উত্তর দিঘলদী, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বিভিন্ন বাজারে  লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেন তিনি। লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে পৌঁছে দেন।
পথসভায় হায়দার আলী লেলিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, তাতে নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এই বার্তাগুলো সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। দলকে সুসংগঠিত করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএনপির কোনো বিকল্প নেই। এসময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
লিফট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মিলন, নির্বাহী সদস্য আবু নোমান মো. সফিউল্লাহ, ভোলা সদর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সিরাজ মাতাব্বার, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি পাভেজ সাইফ, মহিউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল তারেক, নিউ মডেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

মনপুরায় নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার মামলা

মনপুরায় নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার মামলা

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র অ্যাম্বুলেন্স বিকল

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র অ্যাম্বুলেন্স বিকল

ভোলায় সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভোলায় সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

লালমোহনের বেতুয়া খালে অবৈধ  ১০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

লালমোহনের বেতুয়া খালে অবৈধ ১০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ

লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ

৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন

৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন

আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

আরও...