অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় জেলা যুবদলের আনন্দ মিছিলে নেতাকর্মীদের ঢল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৫ রাত ১০:২৪

remove_red_eye

২৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা যুবদলের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে কালীনাথ রায়ের বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিলে যোগ দেয়ার জন্য সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ঢোল-বাদ্য বাজিয়ে  বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকে। এসময় নেতা কর্মীরা প্লাকার্ড হাতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 

এর আগে দলটির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম (ভিপি সেলিম) এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এছাড়াও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ,হুমায়ূন কবির সোপান,ফজলুর রহমান বাচ্চু মোল্লা,এনামুল হক,  সদস্য ইয়ারুল আলম লিটন সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
চরফ্যাশন উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স এবং সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিলটন এর যৌথ উদ্যোগে ৫৫টি মাইক্রো সহ ২টি বাসযোগে ১ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও  আবদুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে ভোলা জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...