অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


লালমোহন উপজেলা যুবদলের উদ্যোগে নবগঠিত জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৫ রাত ০৮:৫০

remove_red_eye

৩৪২

আকবর জুয়েল, লালমোহন: ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে লালমোহন উপজেলা যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ৫০টি গাড়ির বহরে প্রায় ৬/৭শত যুবদলের নেতাকর্মীদের নিয়ে ভোলা জেলা যুবদলের নবনির্বাচিত সহসভাপতি ও লালমোহন উপজেলা যুবদলের বিপ্লবী সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারের নেতৃত্বে যাত্রা শুরু করে আনন্দ মিছিল ভোলা জেলা শহরে পৌঁছে। জেলা যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা যুবদলের এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 
লালমোহন উপজেলা যুবদলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে মিলিত হয়ে আনন্দ মিছিল সফল করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে কাজ করেন। 
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহসভাপতি নাজমুল হক পারভেজ, ফরাজগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক বেপারি, সেক্রেটারি রাসেল সিপাহি, ধলী গৌরনগর ইউনিয়ন (উত্তর) যুবদলের সভাপতি সোহাগ, সেক্রেটারি ইমাম হোসেন, লালমোহন ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, বদরপুর ইউনিয়ন (দঃ) যুবদলের সভাপতি আনোয়ার জমাদার, সিঃ যুগ্ম সম্পাদক মনির সর্দার, সাংগঠনিক সম্পাদক আব্বাস মোল্লা, যুবদলের নেতা এফএম সানি, বদরপুর ইউনিয়ন (উঃ) যুবদলের সভাপতি আকবর মেলকার, সম্পাদক ইসমাইল, রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম মাস্টার, সম্পাদক নয়ন, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সরোয়ার, মোতাহার নগর ইউনিয়ন যুবদলের নেতা হোসেন মুন্সি, বাচ্চু মাতবর, পলাশ মৃধা, শাহাজাদা, পশ্চিম চর উমেদ ইউনিয়ন যুবদলের নেতা নুরনবি, বজলু বেপারি, শাহিন, কালমা ইউনিয়ন (উঃ) যুবদলের নেতা মফিজ, আলম, আরজু, কালমা ইউনিয়ন (দঃ) যুবদলের নেতা শাহিন, রুবেল মাতবর, চরভুতা ইউনিয়ন যুবদলের সভাপতি মোতাহার মাস্টার, সেক্রেটারি কামরুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোর্শেদ মিয়া, ইকবাল, রোকন, বিল্লাল, মিজান প্রমুখ। 
লালমোহন উপজেলা যুবদলের সাহসী সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারকে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটিতে সহসভাপতি পদে পদোন্নতি দেয়ায় যুবদলের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। 
ভোলা জেলা যুবদলের নবগঠিত এ কমিটির অনুমোদন দেয়ায় যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানান কবির হাওলাদার। সেইসঙ্গে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানান।

লালমোহন মোঃ ইয়ামিন



লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

আরও...