অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

ভোলার ক্রিয়েটিভ স্কুল সেরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ বৃত্তি পাওয়া ১৯ জনকে সম্মাননা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৫ রাত ০৮:২৭

remove_red_eye

৩৮৮

অমিতাভ অপু: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফলে সেরা তালিকায় রয়েছে  ভোলার ক্রিয়েটিভ স্কুল। সারা দেশে ৬৫ হাজার  শিক্ষার্থী ওই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ভোলার ক্রিয়েটিভ থেকে অংশ নেয়া ৩০ জনের মধ্যে দুইজন প্রথম, একজন দ্বিতীয় ও  একজন তৃতীয় স্থান অর্জনসহ ১৯ জন  বৃত্তি পেয়েছে। বৃহস্পতিবার ওই কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়েছে। 
শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়ার পাশপাশি দেশব্যাপী এই প্রতিযোগিতায়  সেরা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ , ওই শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, কিন্ডারগার্টেন এসোসিশন- জেলা শাখার  সভা মোঃ আব্বাস উদ্দিন , ওই সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ তাহের , স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক ব্যাংক ম্যানেজার শফিকুননেছা ফ্লোরা, পরিচালনা কমিটির সদস্য তাজল ইসলাম শান্তিসহ শিক্ষক ও অভিভাবকরা। 

বৃত্তিপ্রাপ্ত ও সেরা শিক্ষার্থীরা হচ্ছে পূর্ন নম্বর পাওয়া জান্নাতুল ফেরদৌস ফাতেমা (প্রথম স্থান) , বিবি খাদিজা ( প্রথম স্থান) , আয়শা মনি সাফা ( দ্বিতীয় স্থান)  ও তৃতীয় স্থান অর্জন করে ইফাতুল ইসলাম । এ ছাড়া বৃত্তি পেয়েছে অনিতা আফরিন, মোশারফ রহমান নিরো, বিবি খাদিজা, ফারিয়া আলম, ফাহিম হোসাইন, তাসলিম তাহা, নূসরাত জাহান, রায়মা মুসহান, আলেয়া আখতার তিহা, ইমতিয়াজ হোসাইন ইমা, আব্দুল্লাহ আল নুহান, সুমাইয়া আফরিন আলিমা , মোঃ হুজাইফা মাহমুদ, মোঃ জুনায়েত , ফাতেমা তাজ জারা, লামিয়া আখতার তাসমিয়া । নার্সারী থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পায়।  
এই স্কুল থেকে ট্যালেন্টপুলে ৬ জন , সাধারন  গ্রেডে ৩ জন ও  বিশেষ গ্রেডে ১০ বৃত্তি পেয়ে দেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে স্থান পায় ক্রিয়েটিভ স্কুল। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সাবেক ব্যাংক ম্যানেজার শফিকুননেছা ফ্লোরা’র সভাপতিত্বে সনদ ও ক্রেস্ট তুলে দেয়ার পাশপাশি বক্তব্য রাখেন, প্রধান অতিথি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিনসহ অতিথিরা। 

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...