অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়, ঐক্যবদ্ধ থাকা জরুরি: তারেক রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৫ রাত ০৮:৪৮

remove_red_eye

২৬১

জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন মতভেদ থাকবে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়।  

বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা গেলে ফ্যাসিবাদ ফিরবে না। দেশে আইনের শাসন ও গণতন্ত্র না থাকলে কেউ নিরাপদ নয়। বিভিন্ন মতভেদ থাকবে, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। জাতীয় স্বার্থে সব দলের ঐক্যবদ্ধ থাকা জরুরি।

৫ আগস্ট প্রধান উপদেষ্টার ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’কে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ৫ আগস্ট জাতীয় নির্বাচনের একটি সময়সীমা ঘোষণা করেছে। জনগণের অভিপ্রায় বাস্তবায়নের প্রয়াসেই পাঠ করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। এই উদ্যোগকে বিএনপি স্বাগত জানিয়েছে।

মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রাপথে এখন সবাই ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই ঐতিহাসিক মুহূর্তের জন্য দেশের গণতন্ত্রকামী জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।

বিএনপির নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বিজয়ের শুরুতে তিনি স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় দেশবাসীর উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যে কেউ যে দলেরই সদস্য হোন না কেন, আমাদের সবার মনে রাখা জরুরি, ফ্যাসিবাদী শাসনামলে কেউই নিরাপদ ছিল না। আমার সন্তান যেমন নিরাপদ ছিল না, আপনারাও নন। আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

এ সময় সবাইকে আবারও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...