অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৫শে জুন ২০২৬ | ১১ই আষাঢ় ১৪৩৩

সাগরিকার জোড়া গোল ২১ ধাপ এগিয়ে থাকা লাওসকে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০২৫ রাত ০৮:৪১

remove_red_eye

৩২৩

লাওসের ভিয়েনতানে এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে স্বাগতিকদের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। র্যাংকিংয়ে ২১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে সাগরিকারা জিতেছেন ৩-১ গোলে।

জাতীয় দলের দুই ফরোয়ার্ড মোসাম্মাৎ সাগরিকা ও মুনকি আক্তারের চমকে লাওসের বিপক্ষে জয় দিয়ে এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল।

৩৬ মিনিটে সাগরিকা লিড এনে দিয়েছিলেন বাংলাদেশকে। শান্তি মার্ডির কর্নারে চমৎকার হেডে গোল করেন তিনি। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় মুনকি আক্তারের দর্শনীয় গোলে। তৃষ্ণার পাস থেকে বক্সের ভেতরে লাওসের এক ডিফেন্ডারকে ডস দিয়ে গোলরক্ষক ও প্রথম পোস্টের মাঝ দিয়ে মুনকি বল ঠেলে দেন জালে।

ইনজুরি সময়ে গোল হয়েছে দুটি। প্রথম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারদের দুর্বলতায় লাওস গোল করে ব্যবধান ২-১ করে। নাটক তখনো শেষ হয়নি। শেষ বাঁশির কিছুক্ষণ আগে বাংলাদেশ পায় তৃতীয় গোল। তৃষ্ণার পাস থেকে বাঁ পায়ে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন বাংলাদেশের নাম্বার টেন সাগরিকা।

বাংলাদেশ জিততে পারতো আরো বড় ব্যবধানে। দুইবার ভাগ্য সহায় হয়নি। প্রথমার্ধে সিনহা জাহান শিখা ও দ্বিতীয়ার্ধে সাগরিকার শট ফিরে আসে ক্রসবারে লেগে।

লালমোহনের কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

লালমোহনের কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি

আরও...