অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

সুষ্ঠ নির্বাচন মাধ্যমে আমরা জনগনের ভোটের অধিকার ফিরে দিতে চাই : সাবেক এমপি নাজিম উদ্দিন আলম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৫ রাত ০৮:৪৭

remove_red_eye

৩৩৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ-সদস্য নাজিম উদ্দিন আলম বলেছেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। তাদের এই জুলুম-অত্যাচার, খুন-গুমের ফলে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট। তাই এ দিন ছাত্র-জনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে। সুষ্ঠ নির্বাচন মাধ্যমে আমরা জনগনের ভোটের অধিকার ও ভাতের অধিকার ফিরে দিতে চাই। 
আজ বিকেলে  জুলাই-আগস্টের ঐতিহাসিক গন অভ্যুথান স্বরনে বিজয়ের প্রথম বর্ষ উপলক্ষে ভোলার চরফ্যাশনে পথ সভায় এ কথা বলেন তিনি।
নাজিম উদ্দিন আলম আরো বলেন, আওয়ামী লীগ অবৈধ ভাবে সরকার গঠন করে দেশের গনতন্ত্র ও নির্বাচনকে হত্যা করছে। তারা ১৭ বছর দেশের  গনতন্ত্র ,ন্যায় বিচার, বিচার বিভাগের স্বাধীনতা কেরে নিয়েছে।  আমাদের গণতন্ত্রকে টেকসই এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য  সুষ্ঠ অবাধ নির্বাচন  প্রয়োজন। সুষ্ঠ অবাধ নির্বাচন যদি অর্ন্তবর্তীকালীন এসরকার দিতে পারে তবেই দেশেই গনতন্ত্র ফিরে আসবে । 
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে সেজেছে। এ দেশ থেকে পালিয়েছে ফ্যাসিবাদের দোসরা। আর কোনো ফ্যাসিবাদ যাতে নতুনভাবে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
এসময় তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দের প্রার্থী থেকে বঞ্চিত হবে এবং এলাকার উন্নয়ন ব্যহত হবে। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা আশরাফুর রহমান দিপু ফরাজী, শহিদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দলের কালাম আজাদ মীর।
সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে চরফ্যাশন উপজেলা  বিএনপির আয়োজনে  একটি বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিতে উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবিন্দরা বিভিন্ন ব্যানার প্লেকার্ড নিয়ে  স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। পৃথক পৃথক এসব মিছিল আর স্লোগানে উঠে আসে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানান।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...