বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২০ সকাল ১০:৩৮
৯৫৩
আকতারুল ইসলাম আকাশ: ভোলার ইলিশা হাটে দেখা মিলছে না গরু কনতে আসা বেপারীদের। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাটের ইজারাদার ও স্থানীয় ক্রেতা-বিক্রেতারা। একই সাথে সাধারন ক্রেতাদেও উপস্থিতি নেই বললেই চলে। তবে আগামী হাট থেকে বেচাবিক্রি কিছুটা বাড়তে পারে বলে আশা করছেন হাট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, প্রতি বছর কোরবানির ঈদের আগেই ভোলার ইলিশা গরুর হাটে বরিশাল ল²ীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে শত শত বেপারী গরু কিনতে আসেন। কিন্তু এ বছর করোনা মহামারির কারণে তাদের দেখা মিলছে না। ফলে ইলিশা গরুর হাট অনেকটাই ক্রেতা শূন্য পড়ে আছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় খামারি ও মৌসুমী গরু ব্যাবসায়ীরা। দুথচারজন বেপারী হাটে গরু কিনতে এলে কাঙ্খিত দাম বলছে না তারা।
একদিকে গো-খাদ্যের দাম বৃদ্ধি অন্যদিকে গরুর চাহিদা কম থাকায় লোকসান আতঙ্কে দিন পার করছেন গরু ব্যবসায়ীরা। তারা জানান, প্রতি বছর ঈদের এ সময় বেপারিরা শত শত গরু কিনলেও এ বছর তারা হাটে আসেনি। অপর দিকে খোঁজ নিয়ে জানা যায়,অন্যান্য এলাকার হাট গুলোতেও একই অবস্থা বিরাজ করছে।
হাটের ইজারাদার মো. বশির আহমেদ জানান, অন্যবারের তুলনায় এবার এখন পর্যন্ত অর্ধেক ক্রেতা-বিক্রেতা ও বেপারির আনাগোনাও নেই। তবে আগামী রবিবারের হাট থেকে বেচা বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত