অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় এখনো জমে উঠেনি পশুর হাট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২০ সকাল ১০:৩৮

remove_red_eye

৯৯০

আকতারুল ইসলাম আকাশ:  ভোলার ইলিশা হাটে দেখা মিলছে না গরু কনতে আসা বেপারীদের। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাটের ইজারাদার ও স্থানীয় ক্রেতা-বিক্রেতারা। একই সাথে সাধারন ক্রেতাদেও উপস্থিতি নেই বললেই চলে। তবে আগামী হাট থেকে বেচাবিক্রি কিছুটা বাড়তে পারে বলে আশা করছেন হাট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, প্রতি বছর কোরবানির ঈদের আগেই ভোলার ইলিশা গরুর হাটে বরিশাল ল²ীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে শত শত বেপারী গরু কিনতে আসেন। কিন্তু এ বছর করোনা মহামারির কারণে তাদের দেখা মিলছে না। ফলে ইলিশা গরুর হাট অনেকটাই ক্রেতা শূন্য পড়ে আছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় খামারি ও মৌসুমী গরু ব্যাবসায়ীরা। দুথচারজন বেপারী হাটে গরু কিনতে এলে কাঙ্খিত দাম বলছে না তারা।
একদিকে গো-খাদ্যের দাম বৃদ্ধি অন্যদিকে গরুর চাহিদা কম থাকায় লোকসান আতঙ্কে দিন পার করছেন গরু ব্যবসায়ীরা। তারা জানান, প্রতি বছর ঈদের এ সময় বেপারিরা শত শত গরু কিনলেও এ বছর তারা হাটে আসেনি। অপর দিকে খোঁজ নিয়ে জানা যায়,অন্যান্য এলাকার হাট গুলোতেও একই অবস্থা বিরাজ করছে।
হাটের ইজারাদার মো. বশির আহমেদ জানান, অন্যবারের তুলনায় এবার এখন পর্যন্ত অর্ধেক ক্রেতা-বিক্রেতা ও বেপারির আনাগোনাও নেই। তবে আগামী রবিবারের হাট থেকে বেচা বিক্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।      





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...