অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

লালমোহনে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ও অভিভাবকদের সংবর্ধনা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৫ রাত ০৮:১০

remove_red_eye

২৪০

লালমোহন প্রতিনিধি: শুধু শিক্ষার্থী নয়, এবার শিক্ষার্থীদের অভিভাকদেরও সংবর্ধনা দিয়ে সম্মানিত করলেন ভোলার লালমোহনের গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ। সোমবার গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজ ও ওই কেন্দ্রে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ পাওয়া ১৬ কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। গজারিয়া গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আব্দুল জলিল। এছাড়া জিপিএ-প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মো. শাহীন আলম সুমন, মাওঃ শরীফ উল্যাহ, মোঃ বরকতউল্যাহ প্রমূখ।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রকৃত মেধাবী আখ্যায়িত করে বক্তারা বলেন, বর্তমানের স্মার্ট ফোনের যুগে শিক্ষার্থীদের পাঠ্যবইমুখী করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে হলে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। শিক্ষকদেরও ভূমিকা নিতে হবে। বিগত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। পড়া লেখা না করেও পাস হওয়ার কারণে মেধাবী শিক্ষার্থী কমে গেছে। এই বছর যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে ভবিষ্যতেও এভাবে পরীক্ষা অব্যহত থাকলে প্রকৃত শিক্ষার মান বাড়বে। 

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...