অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৭শে এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ ১৪৩৩

ভোলায় জামায়াতের ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা আগস্ট ২০২৫ রাত ০৮:৩২

remove_red_eye

২৫৩

মো. আব্দুর রহমান হেলাল : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা সদর উপজেলা শাখার আয়োজনে ভোট কেন্দ্রভিত্তিক কমিটির প্রতিনিধি সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে ভোলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আওতাধীন প্রতিটি স্থানীয় ও জাতীয় নির্বাচনী ভোটকেন্দ্রের ১০১/৫১ সদস্য বিশিষ্ট কমিটির প্রায় ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ভোলা সদর উপজেলা আমির মাওলানা মো. কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
প্রধান আলোচক ছিলেন ভোলা-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার মো. জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাও. হারুন অর রশিদ, জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন এবং ভোলা পৌর আমির মাও. মো. জামাল উদ্দিন প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মো. নুরুল ইসলাম।
বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধে গঠিত আদর্শ সমাজ গঠনে তৃণমূল প্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। আল্লাহর বিধান সমাজে বাস্তবায়ন ও জুলুম-অনিয়ম প্রতিরোধে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রভিত্তিক প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, কোনও রক্তচক্ষু বা ভয়ভীতির কাছে নত না হয়ে ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সংগঠনের কাঠামোকে সুসংগঠিত ও কার্যকর করতে সবার ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।

সমাবেশে ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা, কেন্দ্রভিত্তিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই সমাবেশ সংগঠনের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

লালমোহনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২মাদক কারবারি আটক

ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২মাদক কারবারি আটক

দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ

ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ

ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক

ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আরও...