অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

টানা বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

২৪৬

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ দিন আনা-দিন খাওয়া মানুষদের।

শুক্রবার (১ আগস্ট) সরেজমিনে রাজধানীর মৌচাক, মালিবাগ, মগবাজার ওয়ারলেস মোড় ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে চলাচলে বিঘ্ন ঘটছে রিকশাচালকদের। ঝিরিঝিরি বৃষ্টিত ভিজে ভিজে যাত্রী টানছেন তারা।

মৌচাক মোড়ে কথা হয় রিকশাচালক জাবেদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। একটু কমে তো আবার বেড়ে যায়। ছুটির দিনে এমনিতেই যাত্রী কম, এরপর বৃষ্টির কারণে মানুষও কম বের হচ্ছে।

বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন পথচারীরাও। ছুটির দিনে কাজে বের হওয়া অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। বাধ্য হয়ে অনেকেই ভিজে ভিজে কাজে বের হন।

ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন বলেন, বর্ষাকালের বৃষ্টি লাগাতার হলেই আমদের কষ্ট বাড়ে। কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও যানজট। সবকিছু মিলিয়েই বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়েই বৃষ্টি ঝরছে। আজ শুক্রবার বিকেলে বৃষ্টি কমতে পারে। এছাড়া আজকের তুলনায় আগামীকাল বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। এরপর আবার বাড়তে পারে।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...