অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আগস্ট ঘিরে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জুলাই ২০২৫ রাত ০৮:০৭

remove_red_eye

২৭৭

আগস্ট মাস ঘিরে নানা আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগস্টে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় বিভিন্নভাবে যারা ঘাতকের ভূমিকা পালন করেছিল তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা এই মাসে নানা ধরনের নাশকতার সঙ্গে যুক্ত হতে পারে।

বুধবার (৩০ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানে এ আশঙ্কা করেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় রিজভী বলেন, দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে; কিন্তু গণতন্ত্র কোথাও পরিলক্ষিত হয়নি। বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে বটে; কিন্তু বিভিন্নভাবে যারা ঘাতকের ভূমিকা পালন করেছে তারা ভেতরে ভেতরে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা আগস্ট মাসব্যাপী নানা ধরনের নাশকতার সঙ্গে যুক্ত হতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন তথ্য পেয়েছে। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির প্রমুখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...