অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

লালমোহনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে র‍্যলি ও আলোচনা সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২৫ রাত ০৯:৩৪

remove_red_eye

২৬৩

লালমোহন  প্রতিনিধি: এসো বাংলাদেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে ভোলার লালমোহনে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউনিয়ন পরিষদের হলরুমে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে সোমবার দুপুরে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক গান, নাতে রাসূল এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার বিষয় ছিলো- কেবল সুস্থ বিনোদনই পারে মাদকমুক্ত  সমাজ গড়তে। 
ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোকাম্মেল হকের সঞ্চলনায়, লালমোহন উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ফরাজগঞ্জ ইউনিয়নের প্রশাসক আহসানুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ। 
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , তারুণ্যের জোয়ারকে বাঁধা গ্রস্ত না করে একে বিকশিত করার সুযোগ করে দিতে হবে। এজন্য সমাজের  বিভিন্ন  স্তরের ব্যক্তি বর্গকে এগিয়ে আসতে হবে। 
আলোচনা সভা শেষে ইউনিয়ন ভিত্তিক অংশগ্রহণকৃত শিক্ষকদের মধ্যে ডেমো ক্লাস উপস্থাপন করেন শিক্ষকগণ।  ডেমো ক্লাসে শিক্ষকগণ শিক্ষাদান পদ্ধতির একটি নির্দিষ্ট বিষয়ে পাঠদান উপস্থাপন করেন এবং তার শিক্ষণ দক্ষতা, বিষয়বস্তু জ্ঞান, এবং শ্রেণীকক্ষ পরিচালনার ক্ষমতা প্রদর্শন করেন। ডেমো ক্লাসে যে শিক্ষক সবচেয়ে ভালো করেছেন তাঁকে পুরস্কৃত করা হয়। যা ছিল প্রশংসনীয়। প্রত্যেক ইভেন্টের একজনকে পুরষ্কার প্রদান করা হয়।
ফরাজগঞ্জ ইউনিয়নে যারা পুরষ্কৃত হয়েছেন তারা হলেন, নাতে রাসূলে মুসলিমিয়া দাখিল মাদ্রাসা নবম শ্রেণির শিক্ষার্থী  মোঃ আল আমিন, রচনা প্রতিযোগিতায় সাতানী বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা বেগম এবং শিক্ষকদের ডেমো ক্লাসে হোসেনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন।

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...