তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে জুলাই ২০২৫ রাত ০৮:৩০
৩২১
এম এ হালিম, তজুমদ্দিন থেকে : এইচএসসি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে ফেলেছিলেন তনু চন্দ্র দাস (১৮)। সেই ক্ষোভ ও মানসিক চাপে পড়ে তিনি নিজ ঘরে কিটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ জুলাই) রাতে তনু কিটনাশক পান করেন। স্বজনরা প্রথমে তাকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তনু ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শায়েস্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক বিতিস চন্দ্র দাস ও গৃহিণী উজ্জলা রানী দাসের একমাত্র কন্যা। তিনি তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বর ভুল করে ফেলায় তনু দুশ্চিন্তায় পড়ে যান। পরীক্ষা শেষে বাসায় ফিরে বিষয়টি মায়ের সঙ্গে শেয়ার করেন এবং নিজেকে দোষ দিতে থাকেন। একপর্যায়ে সবাইকে না জানিয়ে চুপিসারে ঘরে থাকা কিটনাশক পান করেন।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জুনায়েদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “তনুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। কিটনাশকের বিষক্রিয়াতেই মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি।
এই মর্মান্তিক ঘটনায় সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত