অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলার রতনপুরে অটোরিক্সার চাপায় স্কুলছাত্রী নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৯ রাত ১০:৪২

remove_red_eye

১১১৬

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার রতনপুর বাজার এলাকায় রবিবার বিকলে অটো রিক্সার চাপায় তৃতীয় শ্রেণীর ছাত্রী তোয়া (১০) নিহত হয়েছে। এঘটনায় ঘাতক অটো আটক করা হলেও চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ভোলা শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারের ব্যবসায়ী স্বপনের কন্যা বিকালে রতনপুর এলাকায় রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময় একটি অটোরিক্সা তাকে চাপা দিলে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। পওে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।