বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫০
৩৭৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তৃনমূল অসহায় মানুষের দোরগোড় নৌবাহিনী সদস্যরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী পৌঁছে দিয়েছেন।
আর্ত-মানবতার সেবায় বাংলাদেশ নৌবাহিনী এই স্লোগানকে সামনে রেখে, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষ্যে ভোলার তজুমদ্দিন ও চরফ্যাসন উপজেলায় প্রায় ৬০০ হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তাসহ ঔষুধ সামগ্রী প্রদান করেন।
আজ সোমবার সকালে তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইউনিয়ন পরিষদে কমান্ডার খানা নৌ অঞ্চল এর আয়োজনে বিনামলে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলার চর মাদরাজ ইউনিয়নের পূর্ব মিয়াজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক নৌ বাহিনীর একটি মেডিকেল টিম অসহায় মানুষের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেন।দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ মানুষ চিকিৎসা সেবা গ্ৰহণ করেন।চিকিৎসাসেবার মধ্যে ছিল পানি বাহিত রোগ ছাড়াও চক্ষু, চর্ম, হৃদরোগ, শিশু ও ডায়াবেটিস রোগের চিকিৎসা ।রোগীরা বিনা মূল্যে চিকিৎসা সেবা পেয়ে নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় তজুমদ্দিনে চিকিৎসা সেবা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আদিব, বিএন ও চরফ্যাশনে চিকিৎসা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো: ইব্রাহীম খলিলুল্লাহ, বিএন।
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক