বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:২৯
৪৯৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : সংসারে অসচ্ছলতার মাঝেও স্বপ্ন দেখতেন মাসুমা । সন্তানকে পড়াশোনা শিখিয়ে মানুষ করবেন। বাড়ি করবেন। তাই স্বামীর একার আয়ের পাশাপাশি সংসারের বাড়তি উপার্জনের জন্য মাসুমা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আয়ার কাজ করতেন । ২১ জুলাই ঘটনার দিন সকালে বাসা থেকে শেষ বারের মতো স্কুলে যান। তিনি কর্মরত অবস্থায় ওই দিন দুপুর ১ টা ১০ থেকে ১২ মিনিটের মধ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়। ইচ্ছে করলেই তিনি দৌড়ে নিজে একাই বাঁচার চেষ্টা করতে পারতেন। কিন্তু তিনি তা না করে ছোট ছোট শিশু শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজেই অগ্নি দগ্ধ হন। গুরুতর অবস্থায় পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ২৬ জুলাই সকালে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে জানান , তার স্বামী মো. সেলিম। রাতেই মাসুমার নিথর দেহ পৌঁছায় তার গ্ৰামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। মাসুমার মরদেহ তার বাড়িতে পৌছালে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারীতে শোকাবহ আহবর সৃস্টি হয়। এরপর থেকে স্বজন, প্রতিবেশী ও গ্রামবাসীরা ভিড় করেন তাকে শেষবার এক নজর দেখতে। বাতাস ভারী হয়ে ওঠে তাদের কান্নার রোল আর আহাজারিতে। আজ রবিবার সকালে শোকাবহ আহবর সৃস্টি হয়।শুধু আয়া নন, মাসুমা ছিলেন সাহস আর মমতার প্রতীক। নিজেকে বিলিয়ে দিয়েও বাঁচিয়ে গেলেন অসংখ্য মায়ের স্বপ্ন। কিন্তু তার স্বপ্ন কি পুরণ হবে। এখন কে স্বপ্ন পূরণে এগিয়ে আসবে। এমন প্রশ্ন আর চিন্তা অসচ্ছল পরিবারের সদস্যদের চোখ মুখে।

রবিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় নয়া বাড়িয়া বায়তুন নুর জামে মসজিদের সামনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহতের স্বামী ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. সেলিম ঢাকায় একটি বায়িং হাউজে ড্রাইভার হিসেবে কাজ করেন। তারা এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর তুরাগ নয়ানগর শুক্রভাঙ্গা এলাকায় বসবাস করতেন। কিছু দিন আগে বড় মেয়ের বিয়ে হয়।
এদিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ জামান জানাজায় অংশ নিয়ে নিহত পরিবারের পাশে দাঁড়াতে তিনি সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত