বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৫ বিকাল ০৫:৪০
২৯২
বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় ৩৭৪তম স্কাউট অরিয়েন্টেশন কোর্স সমাপ্ত হয়েছে। বাংলাদেশ স্কাউট ভোলা সদর উপজেলার আয়োজনে ও অর্থায়নে এবং বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের ব্যবস্থাপনায় এ কোর্স অনুষ্ঠিত হয়। ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুলে) ২৬ জুলাই (শনিবার) সকালে এ কোর্স উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু। জেলা কমিশনার আবু তাহের। আরো উপস্থিত ছিলেন সদর সম্পাদক মেহেদী হাসান, কমিশনার মোঃ সিদ্দিক।কোর্স লিডারের দায়িত্ব পালন করেন বাংলাদেশের স্কাউট বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রোগ্রাম) ডাক্তার প্রণব কুমার মন্ডল এলটি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পারভিন আক্তার এলটি, নাহিদ মোর্শেদা মিশু এ এল টি। বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (এক্সটেনশন স্কাউটিং) ও প্রশিক্ষক মোঃ মনিরুল ইসলাম এ এল টির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ। প্রধান অতিথি আশ্বাস দেন ভোলা সদর উপজেলায় স্কাউটিং এর যে কোন বিষয়ে তিনি পাশে থাকবেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ৫০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে দিন ব্যাপী এ কোর্স সম্পন্ন হয়। কোর্স লিডার প্রণব কুমার কোর্স শেষে বিভিন্ন উপজেলা থেকে আগত কাব লিডার ও স্কাউট লিডারদের সাথে মত বিনিময় করেন। বিকেল পাঁচটায় সনদ বিতরণের মধ্য দিয়ে কোর্সের সমাপ্তি ঘটে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত