অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১১ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হলেও বন্ধ রয়েছে লঞ্চ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জুলাই ২০২৫ বিকাল ০৫:৫৭

remove_red_eye

৩৪১

বাংলার কণ্ঠ ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে দীর্ঘ ১২ ঘণ্টা পর ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল শুরু করে বলে নিশ্চিত করেন বিআইডব্লিটিসির ভোলার ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. কাউছার হোসেন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার সকাল ৬টা থেকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল শুরু হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে মনপুরা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, মির্জাকালু-আলেকজেন্ডার, হাকিমউদ্দিন-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরাসহ বেশ কয়েকটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএর ভোলা সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন তথ্য নিশ্চিত করে জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় ওইসব রুটের ছোট-বড় সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে লঞ্চ চলাচল।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...