অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে ৪ জুয়ারী গ্রেফতার ভ্রাম্যমান আদালতে কারাদন্ড


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২০ রাত ১০:৩৬

remove_red_eye

৮৯৬



দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে সোমবার সন্ধ্যায় জুয়ার আসর থেকে চার জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ৭শ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম। উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দিদারুল্যাহ্ গ্রামের ঘরামি বাড়ির পাশের গোলেনুরের সুপারির বাগানে এরা দিনভর জুয়া খেলায় মশগুল ছিল। এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার উপ পরিদর্শক মনির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়ারীদের আটক করে থানায় নিয়ে আসে। এরা হচ্ছে, ওই গ্রামের জয়নাল আবদিনের ছেলে রিপন, মৃত মুনসুর আলীর ছেলে বেলায়েত, আবদুল মালেকের ছেলে ইসমাইল ও শাহে আলমের ছেলে লিটন। পরে রাত সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত প্রত্যেককে তিন দিনের জেল প্রদান করেন।