অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ১ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ আটক-২


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৪৭৪

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।

রবিবার (২০ জুলাই) দুপুর ৩টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম। অভিযানে আরও অংশ নেন এসআই ইউসুব, এএসআই কিবরিয়া ও উজ্জ্বল।

আটককৃতরা হলেন, সুমি বেগম (স্বামী: জুয়েল) এবং মোহাম্মদ মার্শাল (পিতা: তাজউদ্দীন)। তারা লালমোহন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

লালমোহন থানা পুলিশ জানায়, আটক দু’জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়াও জাল টাকা তৈরিতে জড়িত অন্যদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।