অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ১৩ই জুলাই ২০২০ রাত ০৯:২০
১০৪০
অচিন্ত্য মজুমদার : দ্বীপজেলা ভোলায় করোনা ভাইরাস শনাক্তের জন্য পিসিআর ল্যাব চালু হয়েছে। আজ সোমবার দুপুরে ভিডিও কনফাররেন্সের মাধ্যমে ল্যাবের উদ্বোধন করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। ঢাকা থেকে অনলাইনে তোফায়েল আহমেদের উদ্বোধন ঘোষণার পর তার পক্ষে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু ফিতাকেটে ল্যাবটি উদ্ধোধন করেন। ল্যাবটি চালু হওয়ায় এখন থেকে ভোলার করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকা বা বরিশাল পাঠানো প্রয়োজন হবে না।
ভার্চুয়াল সিস্টেমে এর উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল পদক্ষেপের কথা তুলে ধরে তোফায়েল আহমেদ করোনা কালীণ বর্তমান পরিস্থিতিতে সামনের ঈদের সময় এক স্থান থেকে অন্য স্থানে না গিয়ে যার যার অবস্থান থেকে ঈদ উৎসব উৎযাপনের জন্য সকলকে অনুরোধ জানান।
২৫০ জেনারেল হাসপাতালে দ্বিতীয় তলায় ৩২ লক্ষ টাকা ব্যায়ে ল্যাবটি স্থাপন করা হয়েছে। দুইজন ল্যাব কনসালটেন্ট, ৪ জন ডাক্তার ও ১২ জন টেকনোলজিস্ট দিয়ে প্রথম ধাপে এর কাজ শুরু হবে। ল্যাবটিতে প্রতিদিন গড়ে ২ সিফটে ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে। এতোদিন ভোলার রোগীদের নমুনা পরীক্ষার রিপোর্ট আসতে দীর্ঘ সময় লাগতো। এখন থেকে খুব সহজেই প্রতিদিন রিপোর্ট পাওয়া যাবে।
অন লাইন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পরিকল্পনা বিভাগের সচিব আবুল কালাম আজাদ, বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিনটুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সিভিল সার্জন রতন কুমার ঢালীসহ স্থানীয় কর্মকর্তারা। এছাড়াও অনলাইনে যুক্ত হন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান,সাংবাদিকসহ প্রমুখ।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত