অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রসহ তিন দেশে নতুন দূত পাঠাচ্ছে সরকার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

২২৪

যুক্তরাষ্ট্র, কানাডা এবং সুইজারল্যান্ডে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে সরকার।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানকে জেনেভায় জাতিসংঘের মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হ‌য়ে‌ছে।

অন্যদিকে জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

জেনেভা ও ওয়াশিংটনে বাংলাদেশের নতুন দূত হিসেবে নাহিদা সোবহান ও আরিফুল ইসলামের জন্য বাংলাদেশ সরকারের প্রস্তাব (অ্যাগ্রিমো) গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি মাসেই প্রস্তাবিত দূতদের গ্রহণ করার বিষয়টি বাংলাদেশ সরকারকে নিশ্চিত করা হয়েছে।

নাহিদা সোবহান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কানাডায় হাইকমিশনার হিসেবে নিযুক্তির আগে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

যুক্তরাষ্ট্রে নিয়োগ লাভ করা  বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।

এদিকে সদ্যবিদায়ী পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও তার অ্যাগ্রিমো এখনো সরকারের কাছে আসেনি। তবে খুব শিগগির চলে আসবে বলে আশা করা হচ্ছে।

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন,  গেজেট প্রকাশ

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আরও...