অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরার মেঘনায় অবৈধভাবে মা ইলিশ ধরায় ৪ জেলের ১ বছর কারাদন্ড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০১৯ রাত ১০:২১

remove_red_eye

৯৭৭

মেহেদি হাসান নাহিদ,মনপুরা থেকে : মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা সময়ে অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় ৪ জেলেকে আটক করেছে অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালতের একটি টিম।
সোমবার ভোর রাতে উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য বিভাগ, কোষ্টগার্ড নের্তৃত্বে জংলারখাল সংলগ্ন পশ্চিম পাশের মেঘনায় বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।
আটককৃত জেলেরা হলেন, মোঃ বেলায়েত (৫৫), ছাদেক (২৭), মোঃ নাহিদ(১৮) ও মোঃ মামুন(২২)। এদের সবার বাড়ি মনপুরা ও হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বশির আহমেদ জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে আটককৃত প্রত্যেক জেলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।