অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় সাংবাদিকসহ আরো ২৬ জনের করোনা শনাক্ত

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই জুলাই ২০২০ সকাল ১১:৩০

remove_red_eye

৮৯৩

অচিন্ত্য মজুমদার: ভোলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৮ জনে। নতুন করে আরো ২২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৯৯ জন সুস্থ্য হয়েছেন । এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ৫  জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ভোলার মানবজমিন পত্রিকার সাংবাদিক এ্যাডভোকেট  মনিরুল ইসলামসহ  ১১ জন, দৌলতখানে  ১জন, বোরহানউদ্দিনে ২ জন, তজুমদ্দিনে ৬ জন,  চরফ্যাশনে দুইজন ও মনপুরায় ৪ জন রয়েছে। শনিবার রাতে ভোলার সিভিল দপ্তর  এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৮৮  জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৯৯ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৭৫ জনের মধ্যে সুস্থ ৯৮ জন। দৌলতখানে আক্রান্ত ২৮ জনের মধ্যে সুস্থ ১৯ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৮ জনের মধ্যে সুস্থ ২৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৩০ জনের মধ্যে সুস্থ ৭ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২২ জনের মধ্যে সুস্থ ৯ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা থেকে ৩৯৯৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৭৯৯ জনের। এছাড়া ১৯৯ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে।

অপরদিকে  নতুন করে আরো  ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ৫১৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো।  এর মধ্যে ৪৮৯৬ জনের হোম কোয়ারেন্টাইন সমাপ্ত হয়েছে। বর্তমানে আছে ২৮৯ জন।  আইসোলেশনে আছে ১৩ জন।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...