লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৫ রাত ০৮:১৯
৫৬২
আকবর জুয়েল, লালমোহন: জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। "মাদক নিয়ন্ত্রণে তরুণ সমাজের ভূমিকা বিষয়ে" রচনা প্রতিযোগিতা লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফলাফল প্রকাশ করেন উপজেলা প্রশাসন। এরমধ্যে সেরা তিন প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থী প্রথম, দিত্বীয় ও তৃতীয় স্থান অর্জন করে। প্রতিষ্ঠানগুলো হলো- লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ ও ইসলামিক মডেল মাদ্রাসা।
জানা যায়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী আয়শা জেরিন প্রথম, হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সেহরিন সাবিহা দ্বিতীয়, ইসলামিক মডেল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী সামিয়া হক তৃতীয় স্থান অধিকার করেছে। ইতিপূর্বে ইসলামিক ফাউন্ডেশনের শিশু কিশোর প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে ইসলামিক মডেল মাদরাসার ছাত্রী সামিয়া হক। তাঁর বাবা লালমোহন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নাজমুল হক। মেয়ের এই সাফল্যে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন। তিনি শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক এম এ জাহের শিক্ষার্থীদের ও শিক্ষকদেরকে অভিনন্দন জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আগামীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য উৎসাহিত করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ফলাফল প্রকাশে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো ভালো করার পরামর্শ প্রদান করেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত