বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই জুলাই ২০২৫ রাত ১২:২৩
২৮৪
বাংলার কন্ঠ ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে "জুলাই বিপ্লবের যোদ্ধাদের" উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা পৌরসভা উদ্যোগে এক প্রতিবাদ মিছিলেরো বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। জানা গেছে, এনসিপি’র এই কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অংশগ্রহণকারী সদস্য, সাংবাদিক এবং সাধারণ নাগরিকরা আহত হন এবং তাদের যানবাহন ও মালামালের ব্যাপক ক্ষতি হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী ভোলা পৌর শাখা বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, বিকেল ৫টায় ভোলা হাটখোলা মসজিদ চত্বর থেকে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। ভোলা জামায়াতের এক বিবৃতিতে বলা হয়— “এটি রাজনৈতিক সন্ত্রাসের জঘন্য উদাহরণ। শান্তিপূর্ণ কর্মসূচির ওপর এ ধরনের হামলা গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারকে পদদলিত করার নামান্তর। আমরা এই ঘটনার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।” তারা আরও বলেন— “আমরা জনগণের সাংবিধানিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সকল রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।” গোপাগঞ্জে ফ্যাসিবাদের কর্মকান্ডের মধ্য দিয়ে প্রশাসনের মাঝে ফ্যাসিস্টের দোসর রয়েছে সেটা প্রমাণিত হলো... প্রশাসনের দুর্বলতা ফ্যাসিস্ট প্রীতি, অগ্রীম পরিকল্পনায় ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। দ্রুত গো.গঞ্জের এসপি ও ডিসিকে প্রত্যাহার করা হোক। এবং সারা বাংলাদেশের প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দের খুঁজে বের করা হোক বলে মন্তব্য করেছেন । বিক্ষোভ মিছিলে সকল সচেতন নাগরিক, সাংবাদিক, মিডিয়া কর্মী ,মানবাধিকারকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক