অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার ইলিশা ফেরিঘাট অতি জোয়ারে প্লাবিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৫ রাত ১০:২৪

remove_red_eye

৩২৮

১০ নৌ-রুটে লঞ্চ সি-ট্রাক চলাচল বন্ধ জীবনের ঝুঁকি নিয়ে চলছে অবৈধ নৌযান

হাসিব রহমান : মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আবারও বৈরী আবহাওয়া বিরাজ করছে। সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোলার মেঘনা নদীর পানির চাপ বৃদ্ধি পাওয়ায় ইলিশ ফেরি ঘাট জোয়ার পানিতে প্লাবিত হয়েছে। এতে করে ফেরি যানবাহন ওঠা নামার পথ পানিতে তলিয়ে যায়। এর ফলে যানবাহন ফেরিতে ওঠা নামা করতে ব্যহত হয়। অপর দিকে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতজারি করায় ভোলা-লক্ষীপুরসহ ১০ নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জীবনের ঝুঁকি ট্রলার ও স্পীডে ভোলা -লক্ষীপুর নৌ রুটে যাতায়াত করছে। এতে করে যে কোন মুহুর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে অতি জোয়ারে পানিতে ইলিশা ফেরিঘাটের দুটি ঘাটের মধ্যে লো ওয়াটার ঘাট তলিয়ে যায়। তবে হাই ওয়াটার ঘাট চালু থাকে। তখন একটি ঘাট দিয়ে যানবাহন ওঠা নামা করতে হয়। এতে সময় বেশি লাগে। বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ফের ভোলা জেলার ইলিশা থেকে লক্ষীপুর, মনপুরা-ঢাকাসহ অভ্যন্তরীণ ১০টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে ভোলা-ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...