অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দেশের টাকা দেশে রেখেই দেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন শিল্পোদ্যোক্তা নুরুল ইসলাম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৫ রাত ০৮:২২

remove_red_eye

৪৩১

আকবর জুয়েল,  লালমোহন: যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজীজ শাহীন। যুগান্তর লালমোহন উপজেলা প্রতিনিধি মো. জসিম জনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মাহাবুব আলম, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আমজাদ হোসেন, সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, অর্থ ও দপ্তর সম্পাদক হাসান পিন্টু, সাংবাদিক মাছুম বিল্লাহ, নজরুল ইসলাম, আকবর জুয়েল, ইব্রাহিম আকাশ প্রমূখ। যুগান্তর ‘স্বজন সমাবেশ’র উদ্যোগে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাহবুব আলম।
অনুষ্ঠানে সাংবাদিকগণ বলেন, যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করে নুরুল ইসলাম এদেশে লাখো মানুষের কর্মসংস্থান সৃস্টি করেছেন। এরকম একজন শিল্পোদ্যোক্তা এদেশ পুনর্গঠনে ভূমিকা রেখেছেন। তিনি দেশের অনেক বড় বড় ব্যবসায়ীর মতো দেশের টাকা বিদেশে পাচার করেননি। দেশের টাকা দেশে রেখেই ব্যবসা পরিচালনা করেছেন। একই সাথে একজন সাহসী কর্মবীর দেশপ্রেমিক ছিলেন নুরুল ইসলাম। অধম্য সাহসিকতার জন্যই তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। বক্তারা আরও বলেন, তার সৃষ্টি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন ২৪-এর গণঅভ্যুত্থানেও পথভ্রষ্ট হয়নি। সাহসিকতার সঙ্গে জনমানুষের কথা বলেছে, লিখেছে। দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সত্য প্রকাশে অনড়। এই প্রেরণার উৎস বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...