বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:২৬
৩৭৮
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুধু এনসিপি নয়, মোট ১৪৪টি দল নিবন্ধন পেতে আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কেউই ‘উত্তীর্ণ’ হতে পারেনি।
এ অবস্থায় দলগুলোকে ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে দ্রুতই নির্বাচন কমিশনে সংশোধিত আবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
আখতার হোসেন বলেন, নির্বাচন কমিশনে যেসব শর্ত পূরণ করে আবেদন করতে হয় আমরা সেসব শর্ত পূরণ করে আবেদন করেছি। প্রাথমিক বাছাইয়ের পরে তারা আমাদের কিছু সাজেশন্স দিয়েছেন, পর্যবেক্ষণ দিয়েছেন। যেসব পর্যবেক্ষণে আমাদের গঠনতন্ত্রে একটা বিশেষ কোলাজ ইনসার্ট করার কথা বলা হয়েছে। এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি।
তিনি আরও বলেন, দু-একটা অফিসের ক্ষেত্রে যেই ডিড (চুক্তি) হয়েছে সেখানে আমাদের পার্টির নাম সরাসরি মেনশন করা নেই। সে বিষয়গুলো তারা (ইসি) আমাদের কাছে উপস্থাপন করেন। মাইনর কিছু বিষয় তারা আমাদের পর্যবেক্ষণে নিয়ে এসেছেন। দ্রুত সময়ের মধ্যে সংশোধিত আবেদন আমরা জমা দেবো।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত