অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশন কলেজে উদ্বোধন হলো ভাসমান ক্যান্টিন শ্যামল ছায়া

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই জুলাই ২০২০ রাত ১০:২৪

remove_red_eye

১৫১৮

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজ ক্যাম্পাসে ভাসমান কেন্টিন শ্যামল ছায়ার উদ্বোধন করা হয়েছে৷
১১ জুলাই সকাল সাড়ে ১০ টায় সবুজে ঘেরা চরফ্যাশন সরকারি কলেজ ক্যাম্পাসের বটতলায় শিক্ষা প্রকৌশলী বিভাগের অর্থায়নে ১৪ লক্ষ টাকা ব্যয়ে ভাসমান কলেজ ক্যান্টিন "শ্যামল ছায়া" মনমুগ্ধকর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে৷
উদ্বোধন অনুষ্ঠানে শাররিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ কাসার আহমেদ দুলাল, চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি কুকরী-মুকরী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, পৌর আওয়ামীলীগ ও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, শিক্ষা প্রকৌশলী সৌরভ আলি,সাংবাদিক এম আবু সিদ্দিক সহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা এবং কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান সভাপতি ও সম্পাদকগন। অনুষ্ঠানে অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল বলেন, ভাসমান কলেজ ক্যান্টিন শ্যামল ছায়া আমার একটি স্বপ্নের ক্যান্টিন৷ এখানে ক্যান্টিন পরিচালনাকারীদেরকে বলতে চাই এ ক্যানটিনে কোন প্রকার নেশা দ্রব্য, বাসি খাবার, ডেট ওভার মালামাল বিক্রি করা যাবেনা৷ ক্যান্টিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে৷
পরিদর্শনকালে দেখা যায়, চারপাশ ব্যালকনি ঘেরা ক্যান্টিনের বাহিরে হাত ধোয়া ও বসার ব্যবস্থা রয়েছে৷ ভিতরে মনমুগ্ধকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সবুজে ঘেরা ক্যাম্পাস, দৃষ্টিনন্দন ভবন, বিশাল খেলার মাঠসহ উদ্বোধন কৃত ভাসমান ক্যান্টিন চরফ্যাশন সরকারি কলেজ কে আরোসৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে৷ ক্যান্টিন উদ্বোধনের খবর শুনে বর্তমান ও পুরাতন ছাত্র ছাত্রী উৎসুক জনতার ভিড় লক্ষ করা যাচ্ছে৷

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...