অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ঢাবিতে পুলিশের গুলিতে লুটিয়ে পড়লেন দৌলতখানের শাজাহান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

২৯৫

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা শাজাহান রাজধানী ঢাকায় পাপস বিক্রি করে সংসার চালাতেন। কামঙ্গারির চরে স্ত্রীকে নিয়ে ছোট একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

স্বল্প আয়ে চলা জীবনে তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

২০২৪ সালের ১৬ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তায় দাঁড়িয়ে পাপস বিক্রি করছিলেন শাজাহান। বিকেল ৩টার দিকে আন্দোলনকারীদের মিছিলে পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হন শাজাহান। পুলিশের ছোড়া গুলি তার ডান নাক ভেদ করে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শাজাহানের স্ত্রী ফাতেহা তখন ৭ মাসের অন্তঃসত্ত্বা। স্বামীকে হারিয়ে তিনি চরম অনিশ্চয়তার মুখে পড়েন। শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামে বাবার বাড়িতে ফিরে আসেন। বর্তমানে তিনি ছোটধলী গ্রামে মায়ের সঙ্গে থাকছেন। তার বাবা সাইফুল মারা গেছেন আগেই। সংসারে উপার্জনের কেউ নেই।

২০২৪ সালের ২৭ ডিসেম্বর ফাতেহার ছেলে ওমর ফারুকের জন্ম হয়। বাবাহারা ওমর এখন মায়ের কোলে ধীরে ধীরে বড় হচ্ছে।

শহীদ শাজাহানের স্ত্রী ফাতেহা বলেন, সরকারি কোনো অনুদান এখনো পাইনি। জেলা প্রশাসক মাঝে মধ্যে খোঁজখবর নেন, কিছু সহায়তা দেন। তবে ১০ লাখ টাকার সরকারি অনুদান কবে পাবো, সেটার কোনো নিশ্চয়তা নেই।

তার মা বিবি নবিশা বলেন, অনেক কষ্টে আমাদের দিন কাটছে। দুইবেলা খেতে পারলে এক বেলা না খেয়ে থাকতে হয়। ভালো-মন্দ কিছুই খেতে পারি না।

ফাতেহার বড় বোন ফাতেমা বলেন, আমাদের পরিবারটি খুব অসহায় অবস্থায় আছে। কেউ খোঁজ নেয় না।

এ বিষয়ে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ওয়ারিশ সংক্রান্ত জটিলতার কারণে এতদিন অনুদান দিতে বিলম্ব হয়েছে। তবে বিষয়টি এখন সমাধান হয়েছে। কাগজপত্র হাতে পেলেই দ্রুত সহায়তা দেওয়া হবে। আমি বিভিন্ন সময় নিজে থেকে খোঁজ নিয়েছি, অনুদান দিয়েছি।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...