অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ রাত ০৯:৫৮

remove_red_eye

২৬১

মনপুরা প্রতিনিধি : ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কয়েকটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অবস্থান ও মিছিল করে। তারই প্রতিবাদে ভোলার মনপুরা উপজেলা বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রিয় যুবদল সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন সমর্থকরা পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার হাজীর হাট বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতা-কর্মিরা। এসময় বিএনপির নেতা কর্মিরা বলেন, 'দেশের সুষ্ঠু পরিবেশ বিনস্ট করতে কিছু কুচক্রি মহল উঠেপড়ে লেগেছে। গণঅভ্যুত্থান পরবর্তি নতুন বাংলাদেশে যে মুহুর্তে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, সে মুহুর্তে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মতো কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হচ্ছে। বিএনপির বিপুল গণজোয়ারে তারা ইর্ষান্বিত হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক চক্রান্তে লিপ্ত হচ্ছে। তাদের এসব চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের এসব অপকৌশল জনগন কোনদিন ভালোভাবে নেবে না। এবং ব্যালট বিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় বিএনপি সরকার গঠন করবে।' এসময় উপস্থিত ছিলেন, (আলম সমর্থিত) উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, হাজীর হাট ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মহসিন আলম ভূঁইয়া, সাধারন সম্পাদক আব্দুল হালীম, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন সভাপতি মাস্টার জামাল উদ্দিন, সাধারন সম্পাদক মান্নান হাওলাদার, উত্তর সাকুচিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মোতালেব মেম্বার, শ্রমিকদল সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ সেলিম ব্যাপারী, কৃষক দল সাধারন সম্পাদ মোঃ শফিকুল ইসলাম, মৎস্যজীবিদল সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান, ওলামাদল সম্পাদক হাফেজ আবদুল্লাহ সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, (নয়ন সমর্থিত) উপজেলা বিএনপি'র সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ন সম্পাদক আবদুর রহিম মেম্বার, যুবদল আহবায়ক, সামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, ছাত্রদল আহবায়ক একরাম কবির সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...