অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

সোহাগ হত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিএনপির বিক্ষোভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

৩৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল) সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাসির দাবিতে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল করেছে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলা সড়কের বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাসষ্টান্ডে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়। এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিচার বিচার বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই। আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে। রশি লাগলে রশি নে, খুনীরে ফাসি দে সহ নানা স্লোগান দিতে থাকে।
ব্যাবসায়ী সোহাগ হত্যায় দ্রুত বিচার চেয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো: আজম, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ, পৌর বিএনপির সাংগঠনিক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদল আহ্বায়ক শিহাব হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী, পৌর ছাত্রদল সভাপতি রায়হান আহমেদ শাকিল প্রমুখ।
তারা বলেন, ৯ জুলাই মিটফোর্ড হাসাপাতালে সামনে যেভাবে হত্যাকা- ঘটানো হয়েছে, আমরা বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এই হত্যাকান্ডের প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই, অনতিবিলম্বে সোহাগ হত্যাকা-ের জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে সম্প্রতি চাদপুরে মসজিদের ভিতরে এক ইমামের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা আরো বলেন, তারেক রহমান ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। বিএনপি শহীদ জিয়াউর রহমানের গড়া দল, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তারেক রহমানসহ আমরা এই দলের জন্য অনেক শ্রম দিয়েছি আওয়ামীলীগের হামলা মামলার স্বীকার হয়ে রাজপথে টিকে ছিলাম।
এসময় বক্তারা জামায়াত ও এনসিপির নানা সমালোচনা করে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় মেধাবী ছাত্র আবরার কে যখন হত্যা করা হয়েছে তখন কোথায় ছিলো আপনাদের প্রতিবাদ কই তখন তো আপনাদের প্রতিবাদ করতে দেখিনি। বিএনপি শহীদ জিয়াউর রহমানের গড়া দল এই দলে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর ঠাই নেই আমাদের নেতা খালেদা জিয়া তারেক রহমান সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করেনা আমরাও করিনা। যখনই নির্বাচনের রোডম্যাপ ঘোষনা হবে ঠিক তখনই বিএনপিকে নতুন মিডিয়া ট্রায়ালে ফেলতে একটি মহল কাজ করে যাচ্ছে তাই আমাদের নেতাকর্মীদের আরো সজাগ থাকার আহ্বান জানান।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...