অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া সংস্কারে তাদের সমর্থন মেলেনি: নাহিদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

১৭০

নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক গোষ্ঠীর সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোডের আসিফ চত্বরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আমরা দেশের সংস্কার চেয়েছি, বিচার চেয়েছি, নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এসব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। তারা পুরাতন বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। তারা পুরাতন রাজনীতি টিকিয়ে রাখতে চায়। তারা চাঁদাবাজ ও সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। গণঅভ্যুত্থানের পর এতো মানুষের জীবন যাওয়ার পরে তারা যদি মনে করে তারা পুরাতন রাজনীতি করবে তাহলে এতো সহজ হবে না। গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে।

এনসিপির আহ্বায়ক বলেন, তারা ভেবেছিল দুই-তিনটি আসন দেখিয়ে, ক্ষমতার ভাগবাটোয়ারার লোভ দেখিয়ে তারা গণঅভ্যুত্থানের শক্তিকে ছিনিয়ে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, তারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট আমরা বলেছিলাম আসুন জাতীয় সরকার গঠন করি। দেশটাকে পুনর্গঠন করি। সব বিভাজন দূর করে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলি। তারা আমাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তারা বলেছিল তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার বলেছে, ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারের কোনো বিষয়ে তাদের সমর্থন পাওয়া যায়নি। আমরা বলেছিলাম আমরা দেশের ভেতরে শত্রু তৈরি করতে চাই না। আমরা দেশ পুনর্গঠন করতে চাই।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সংগঠক বলেন, সাতক্ষীরাবাসী এখনো রেল সুবিধা পায়নি। আপনারা শিক্ষা ব্যবস্থার উন্নতি চান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চান, আমাদের জলবায়ু আমাদের রক্ষা করতে হবে। আমাদের সুন্দরবন আমাদের রক্ষা করতে হবে। আপনারা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থাকবেন। চাঁদাবাজদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে দেশের ছাত্র-জনতা ১৬ বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লি পাঠাতে পেরেছে, সেই দেশের ছাত্র-জনতা চাঁদাবাজদের ভয় পেতে পারে না। আপনারা ঐক্যবদ্ধ হন, নতুন করে প্রস্তুতি নিন। বাংলাদেশ রাষ্ট্রকে আমাদের ইনসাফের ভিত্তিতে গড়ে তুলতে হবে।

৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে জানিয়ে নাহিদ বলেন, আপনারা দলে দলে ঢাকায় আসুন। আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে। চাঁদাবাজ-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নতুন করে ইশতেহার দেব। জুলাই ঘোষণাপত্র আদায় করবো।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল প্রমুখ।

এর আগে এনসিপি নেতারা জুলাই পদযাত্রা নিয়ে সাতক্ষীরায় পৌঁছান।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...