অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

আরসিপি'র চেয়ারম্যান রেদওয়ান, মহাসচিব ইব্রাহীম

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

৩১৬

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন : উপকূলীয় এলাকার মানুষের যথোপযুক্ত নাগরিক সুবিধা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অধিকার সচেতন করার লক্ষ্যে রাইটস ফর কোস্টাল পিপল (আরসিপি) নামের একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। 
বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
এতে বলা হয়, গত ৩ এপ্রিল ভোলার চরফ্যাসনের একটি মিলনায়তনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদওয়ানুল হক এবং মহাসচিব নির্বাচিত হন চরফ্যাসন রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ইব্রাহীম খলিল সবুজ। কমিটির অন্যান্যরা হলেন, ভাইস চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, যুগ্ম মহাসচিব নুরুল্লাহ ভূইয়া, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক জুলকার নাইম, সাংস্কৃতিক সম্পাদক সানজিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন আসাদ, নারী বিষয়ক সম্পাদক, সারাতুন তাওয়ামা সাবরিন। এছাড়া ওসমান গনি, মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ তরিকুল ইসলাম মাসুম এবং হাসান আল বান্না সদস্য হিসেবে কাজ করবেন।
প্রাথমিকভাবে ভোলা জেলায় এবং পর্যায়ক্রমে অন্যান্য উপকূলীয় এলাকার নাগরিকদের অধিকার নিয়ে কাজ করবে সংগঠনটি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...