অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ২৪ ঘন্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টি রের্কড

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৫ রাত ১০:৪৪

remove_red_eye

২৯৯

জনজীবন বিপর্যস্ত বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ৬ দিন ধরে  ১০ নৌ রুটে লঞ্চ সি-ট্রাক চলাচল বন্ধ    

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বুধবার সকাল থেকে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। মঙ্গলবার রাত থেকে বুধবার প্রায় দিন ব্যাপী মুশুল ধারে বৃষ্টি হয়েছে। ভোলা জেলায়  ২৪ ঘন্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় মাঝারি বৃষ্টি এখনো হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
এদিকে সাধারণ শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বিপাকে। সড়কে মানুষের উপস্থিতি কম থাকায় অটোরিকশা চালকদের আয় কমে গেছে।  এদিকে সাগর উত্তাল হওয়ায় বুধবার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতজারি করা রয়েছে । এত করে আজসহ টানা ৬ দিন ধরে ভোলা জেলার ইলিশ থেকে লক্ষীপুর, মনপুরা -ঢাকা, হাতিয়া - ঢাকা সহ অভ্যন্তরীণ ১০ টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে। তবে ভোলা - ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের পারাপার করেছেন।
ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। গতকালের চেয়ে বৃষ্টি পাত আরো বেশী হয়েছে। মঙ্গলবার ভোলা জেলায় সকাল ৬ পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর বুধবার সকাল ৬টা পর্যন্ত । এতে করে শহরের চরনোয়াবাদ এলাকার সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা ৬ দিনে মোট ৩০৫.৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ১২ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্র বন্দর গুলোতে আজো ৩ নাম্বার সতর্ক সংকেত জারি করা রয়েছে । তাই বুধবার টানা ৬ দিন  ভোলার ইলিশা - লক্ষীপুর, দৌলতখান - আলেকজান্ডার, তজুমদ্দিন - মনপুরা ,মনপুরা - ঢাকা, হাতিয়া- ঢাকা, চরফ্যাশন - ঢাকা রুটসহ অভ্যন্তরীণ ১০ টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই রুট গুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে । অবৈধ নৌযান চলাচল বন্ধ তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহের উদ্যোগ নিয়েছেন। 

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...