অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৩ই মে ২০২৬ | ৩০শে বৈশাখ ১৪৩৩

ভোলায় আরো ৫ জনের শরীরে করোনা শনাক্ত:মোট আক্রান্ত ৩৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২০ রাত ০২:১৩

remove_red_eye

৬৭৯

হাসিব রহমান: ভোলায় নতুন করে আরো ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬২ জনে। নতুন করে আরো ২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৭৭ জন সুস্থ্য হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৩ জন, লালমোহন উপজেলায় ২ জন রয়েছে। বুধবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর এতথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩৬২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৬৪ জনের মধ্যে সুস্থ ৭৬ জন। দৌলতখানে আক্রান্ত ২৭ জনের মধ্যে সুস্থ ১৯ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ২৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ২৪ জনের মধ্যে সুস্থ ৭ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৯ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ২৩ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ১৮ জনের মধ্যে সুস্থ ৯ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা জেলায় ৩৯২৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৭২০ জনের। এছাড়া ২০৯ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে।

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় ভোলায় রবিশস্যের ব্যাপক ক্ষতি

ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় জিজেইউএস'র উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে তিন ট্রাক অবৈধ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের কার্যক্রম নিয়ে ভোলায় জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা

ভোলায় কোরবানি ঘিরে লাভের আশায় দিন-রাত পরিশ্রম করছেন খামারিরা

চরফ্যাসনে দোকানভিটা দখলের অভিযোগ

চরফ্যাসনে দোকানভিটা দখলের অভিযোগ

লালমোহনে চলাচলের পথ বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

লালমোহনে চলাচলের পথ বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী

সব প্রকৌশল বিভাগের রেট শিডিউল এক থাকবে: প্রধানমন্ত্রী

বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

বিগত সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী

আরও...