বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৩
২৯৭
বিএনপির একাধিক সফরের পর এবার চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃতত্বে উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলটি চীন সরকারের আমন্ত্রণে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এই সফরকে ’গুরুত্বপূর্ণ’ বলে আখ্যা দিয়ে বুধবার তিনি বলেন, সফরে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে আলোচনা হবে, যা ‘জামায়াত এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ’।
এটা দল হিসেবে জামায়াত ইসলামীর দ্বিতীয় চীন সফর বলে জানান গোলাম পরওয়ার।
তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে চীন সরকার জামায়াতের এই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জনিয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় চীনের দূতাবাস জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সফরের প্রাক্কালে এক সংবর্ধনার আয়োজন করে।
প্রতিনিধি দলের নয় জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এর আগে গত বছরের সেটেম্বরে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরের ১০ জন নেতাসহ আরও ৪টি ইসলামী দলের একটি প্রতিনিধিদল চীন সফরে করেন। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।এদিকে, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত মাসে বিএনপির একটি বৃহৎ প্রতিনিধি দল দেশটি সফর করে। চলতি বছরের শুরুতে বিএনপির আরও দুটি প্রতিনিধি দল চীন সফর করে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত