বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০২
২৪২
বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের পক্ষে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তুলুন।
আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার পথসভায় নাহিদ এমন মন্তব্য করেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, ‘চুয়াডাঙ্গা মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নের পক্ষে দাঁড়ান। দেশ গঠনে সংস্কারের পক্ষে দাঁড়াতে হবে।’
মুজিববাদী ফ্যাসিস্ট দল বাংলাদেশে আসতে হলে আমাদের জীবনের ওপর দিয়ে আসতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আপনারা আমাদের পাশে দাঁড়ালে হতাশ হবেন না। নাগরিক পার্টি আপনাদের ইনসাফভিত্তিক রাজনীতি উপহার দেবে।
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে গণঅভ্যুত্থান থেকে গড়ে উঠা এই নতুন রাজনৈতিক দল। পদযাত্রাটি গত ১ জুলাই থেকে শুরু হয়ে ২৯ জুলাই পর্যন্ত চলবে।
নাহিদ বলেন, ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে শেখ হাসিনা সরকার এদেশের মানুষদের গুম, খুন করেছে। বাংলাদেশের সীমান্ত, মাটি, মানুষ ও মানচিত্রকে রক্ষা করা ছাত্র-তরুণদের দায়িত্ব। সেই দায়িত্বের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের জন্য খুনি হাসিনা ও তার দল দায়ী। ভারত সরকার এই সন্ত্রাসী, খুনি বাহিনীকে নিজ দেশে আশ্রয় দিয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় আধিপত্যের দ্বারা বাংলাদেশের মানুষদের মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে, তাদের দাসত্বের জীবনযাপন করতে হয়েছিল। ভারত আমাদের পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে। রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে বারবার আমাদের অবনমন করা হয়েছে।
ভারতের সাথে সমতার ভিত্তিতে সম্পর্কের কথা উল্লেখ করে নাহিদ বলেন, ভারত যদি বাংলাদেশের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক চায় তবে সেই সম্পর্ক হবে সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে।
চরফ্যাশনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ
লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
ভোলায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি
চরফ্যাশনে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ
ভোলার নাজিউর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা
মনপুরায় যুবদলের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার
মালয়েশিয়ার আন্তরিক আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক