লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪
২১১
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জান্নাতুন নাঈম জামে মসজিদের সামনের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে রাস্তাটির এমন অবস্থার উন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এবছরও রাস্তাটি প্রায় পুরোপুরি পানিতে ডুবে পুকুরে রূপ নিয়েছে। অথচ এটি এলাকার মানুষের চলাচলের প্রধান ভরসা।
বৃষ্টির পানি জমে রাস্তাটি সম্পূর্ণরূপে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীসহ সব পথচারীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিশেষ করে স্কুল ও মাদ্রাসাগামী ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় পানি জমে থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং গর্তে পড়ে যাওয়ার ঝুঁকি নিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেল চালকরা চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এলাকাবাসীর দাবি, দ্রুত এই রাস্তাটির উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা।
এলাকাবাসী মো. মোশাররফ হোসাইন, মো. হেলাল উদ্দিন, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, জুলফিকার, মো.জুয়েলের অভিযোগ, কয়েক বছর ধরেই এলাকার নিচু জমিগুলো ভরাট করে ঘর বাড়ি নির্মাণ করা হলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই রাখা হয়নি।
বৃষ্টি পরলেই বসতবাড়ির ভেতরে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে আমাদের ছেলে মেয়েসহ এলাকার সকলকে পরতে হয় চরম ভোগান্তিতে। প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত আমাদেরকে স্থায়ী পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করে দিলে আমরা এ জলাবদ্ধতা থেকে মুক্তি পাব।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক