অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৫ দিন ধরে টানা ১০ নৌ রুটে লঞ্চ সি-ট্রাক চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৭৯৭

বৈরী আবহাওয়া মুশুলধারে বৃষ্টি জনজীবন বিপর্যস্ত,যাত্রীদের চরম ভোগান্তি 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আজ মঙ্গলবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে মুশুল ধারে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় মাঝারি বৃষ্টি এখনো হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে সাধারণ শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এতে করে অটোরিকশা চালকদের আয় কমে গেছে। শহরের লোকজন কম থাকায় মৌসুমী ফল ব্যবসায়ীরা বেঁচা বিক্রি কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন। অন্য দিকে টানা বৃষ্টির কারণে ছাতা বিক্রি বেড়ে গেছ

এদিকে সাগর উত্তাল হওয়ায় আজ মঙ্গলবারও সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতজারি করা রয়েছে । এত করে আজসহ টানা ৫ দিন ধরে ভোলা জেলার ইলিশ থেকে লক্ষীপুর, মনপুরা -ঢাকা সহ অভ্যন্তরীণ ১০ টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে।তবে ভোলা - ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের পারাপার করেছেন।
ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। গতকালের চেয়ে বৃষ্টি পাত আরো বেশী হয়েছে। ভোলা জেলায় সকাল ৬ পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা ৫ দিনে মোট ১৩৭.৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ২/১ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্র বন্দর গুলোতে আজো ৩ নাম্বার সতর্ক সংকেত জারি করা রয়েছে । তাই আজ মঙ্গলবার টানা পঞ্চম দিনের মতো ভোলার ইলিশা - লক্ষীপুর, দৌলতখান - আলেকজান্ডার, তজুমদ্দিন - মনপুরা ,মনপুরা - ঢাকা, হাতিয়া- ঢাকা, চরফ্যাশন - ঢাকা রুটসহ অভ্যন্তরীণ ১০ টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই রুট গুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে ‌। অবৈধ নৌযান চলাচল বন্ধ তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...