অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় গুরু-শিষ্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৩২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে ভোলায় গুরু (প্রশিক্ষক) ও শিষ্যদের (প্রশিক্ষণার্থী) নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই, ২০২৫) সকালে সংস্থার নিজস্ব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (RAISE)’ প্রকল্পের অধীনে পরিচালিত ছয় মাস মেয়াদী ‘গুরু-শিষ্য’ কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
 
জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার উপ-পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. জাহিদুর রহমান এবং উপ-পরিচালক (আইটি ও এমআইএস) মো. ফোরকান মিয়া। এ ছাড়াও জিজেইউএস-এর অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
মতবিনিময় সভায় মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক্যাল ও রেফ্রিজারেশন, ইলেকট্রনিকস, মোটরসাইকেল রিপেয়ারিং, বিউটিফিকেশন ও সেলাইসহ বিভিন্ন ট্রেডের ৭০ জন গুরু এবং তাদের অধীনে প্রশিক্ষণরত ১৭০ জন শিষ্য অংশগ্রহণ করেন। এ সময় তারা তাদের প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
 
বক্তারা বলেন, RAISE প্রকল্পের আওতায় পরিচালিত ‘গুরু-শিষ্য’ কার্যক্রম দেশের অনানুষ্ঠানিক খাতের কর্মীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কার্যক্রমের মাধ্যমে শিষ্যরা হাতে-কলমে প্রশিক্ষণ পাওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ লাভ করছেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...