লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৫ রাত ০৮:২৮
৩৬৬
লালমোহন প্রতিনিধি: ভোলার বিভিন্ন স্থানসহ দেশব্যাপী ধর্ষণ ও সামাজিক অপরাধ বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে জুলাই ছাত্র-জনতা। সোমবার দুপুরে লালমোহন চৌরাস্তা মোড়ে বৃস্টি উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা ক্রমাগত ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।
একই সাথে ধর্ষকদের দৃস্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়ে ধর্ষকদের যারা মদদ দিবে তাদেরও আইনের আওতায় আনার দাবী জানানো হয়। গত কয়েকদিনে ভোলার তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও লালমোহনে উল্লেখ্যযোগ্য অপরাধ বেড়ে গেছে বলে উল্লেখ্য করে বক্তারা বলেন, তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় সারাদেশে আলোচনা সৃস্টি হয়েছে। এসব অপরাধ যারা ঘটায় তাদের কোন ধরণের ছাড় যেন না দেওয়া হয়। ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সদস্য সচিব শামস উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লালমোহন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হাসনাইন আল মুসা, ভোলা জেলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোর্শেদ উল ইসলাম চৌধুরী, নাগরিক যুব ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য শামিম আহমেদ, ইসলামী ছাত্র শিবিরের (উত্তর) সভাপতি আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন এর সভাপতি মোঃ ফিরোজ, গণঅধিকার এর ভোলা দপ্তর সম্পাদক রাহাত হোসেন রুমি প্রমূখ।
চরফ্যাশনে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির টাকা আত্মসাতের অভিযোগ
লালমোহনে ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
ভোলায় ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি
চরফ্যাশনে মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ
ভোলার নাজিউর রহমান কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী সংবর্ধনা
মনপুরায় যুবদলের বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়: স্পিকার
মালয়েশিয়ার আন্তরিক আতিথেয়তার জন্য তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ
জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক