অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বৈরী আবহাওয়া মুশুলধারে বৃষ্টি ৪ দিন ধরে টানা ১০ নৌ রুটে লঞ্চ সি-ট্রাক চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৫ রাত ০৮:১৮

remove_red_eye

৫৫৮

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মৌসুমী বায়ুর প্রভাবে দ্বীপ জেলা ভোলায় আজো  সোমবার বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে মুশুল ধারে বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি এখনো হচ্ছে। গতকাল রবিবারের চেয়ে বৃষ্টি পাতের পরিমাণ আজ আরো বৃদ্ধি পেয়েছে। টানা ৪ দিনে ৬১.৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে  সাগর উত্তাল হওয়ায় আজ সোমবারও সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতজারি করা রয়েছে । এত করে টানা চতুর্থ দিনের মতো আজো ভোলা জেলার ইলিশ থেকে লক্ষীপুর, মনপুরা -ঢাকা সহ অভ্যন্তরীণ ১০ টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ  রয়েছে।  লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে।

তাই অনেক যাত্রী বাধ্য হয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে  জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ নৌযান স্পীড বোটে বা ট্রলার যোগ ইলিশা - লক্ষ্মীপুর রুটে যাতায়াত করে। এতে করে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।তবে ভোলা - ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু এ রুটে লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায়  ফেরিতে যাত্রীদের ছিলো  ভীড়।

ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরের ১ নম্বর সতর্ক সংকেত রয়েছে। ভোলা জেলায়  সোমবার সকাল ৬ পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও টানা ৪ দিনে ৬১.৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ২/১ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা জানিয়েছেন, সমুদ্র উত্তাল হওয়ায়   সমুদ্র বন্দর গুলোতে আজো ৩ নাম্বার  সতর্ক সংকেত জারি করা  রয়েছে । তাই আজ সোমবার টানা চতুর্থ দিনের মতো ভোলার ইলিশা - লক্ষীপুর, দৌলতখান - আলেকজান্ডার, তজুমদ্দিন - মনপুরা ,মনপুরা - ঢাকা, হাতিয়া- ঢাকা, চরফ্যাশন - ঢাকা রুটসহ অভ্যন্তরীণ ১০ টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই  রুট গুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে ‌। অবৈধ নৌযান চলাচল বন্ধ তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...