অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে গৃহবধূ ধর্ষণ: অভিযোগ আওয়ামী'লীগের দুই কর্মীর বিরুদ্ধে

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জুলাই ২০২৫ রাত ০৮:৩০

remove_red_eye

৩৮১

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় আবারও নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার চাঁচড়া ইউনিয়নে গভীর রাতে স্থানীয় আওয়ামী'লীগের দুই কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।

রোববার (৬ জুলাই) ভুক্তভোগী নারীর বড় ভাই মোঃ জোটন বাদী হয়ে তজুমদ্দিন থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, স্থানীয় আবুল কালামের ছেলে আওয়ামীলীগ কর্মী গিয়াসউদ্দিন (৩৫) ও মোঃ আলমের ছেলে আওয়ামীলীগ কর্মী মোঃ রাসেল (২৬)। ধর্ষণের শিকার নারী জানান, গত ১০ জুন ঘটনার সময় আমার আম্মু নানু বাড়ি ছিলেন। আমার ছেলেকে নিয়ে ঘরে ছিলাম। রাতে আমি বাথরুমে গেলে বের হওয়ার সময় রাসেল এবং গিয়াস উদ্দিন আমার মুখ চেপে ধরে। এরপর গিয়াস উদ্দিন আমাকে নির্যাতন (ধর্ষণ) করছে আর রাসেল সামনে থেকে ভিডিও করে। পরে রাসেল আমাকে নির্যাতন করতে চাইলে আমি ঝাপটা মেরে তাদেরকে সরিয়ে ঘরে চলে যাই। ওই নারী বলেন, আমি মান-সম্মানের দিকে তাকিয়ে কাউকে কিছু বলি নাই। কিন্তু এরপর আমি রাস্তাঘাটে বের হলে রাসেল আর গিয়াস উদ্দিন আকার ইঙ্গিতে বলে তুই আমাদের সাথে হাত না রাখলে তোর ভাইকে আমরা গাঁজা দিয়ে পুলিশে ধরিয়ে দিব। তোকে মেরে ফেলব। তোর এই ছবি ফেসবুকে ছেড়ে দিব। আমাকে খুব বিরক্ত করছে। আমি এর বিচার চাই।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহাব্বত খান বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...