বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২০ রাত ১০:৪৩
১০৪৬
বাংলার কন্ঠ প্রতিবেদক : "মুজিববর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান" এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ "মুজিববর্ষ" উপলক্ষে ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বুধবার সকালে ভোলা সরকারি কলেজে ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ আরাফাত চৌধুরী উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচী বাস্তায়ন করা হয়।
বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জামাল হোসেন , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ স্বপন। এছাড়া ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা হোসাইন কিরন,শামিম আহমেদ, ইব্রাহিম শুভ,নাহিদ,সিয়াম মাইনউদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি সম্পর্কে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া বলেন, সৃষ্টির বুকে প্রাণিকূলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। বন্যা, খরা, ঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস প্রতিরোধ করে। এক কথায় প্রকৃতির অমূল্য ও প্রধান সম্পদ হচ্ছে বৃক্ষ। তাই আমদের উচিৎ সেখানে খোলা স্থান পাবো সেখানেই ফলজ বনজ ও ভেষজ প্রজাতির গাছ লাগানো।
ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ আরাফাত চৌধুরী বলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল্-নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদা'র নির্দেশনায় আমরা ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ এই বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছি। এছাড়াও গাছের সবচেয়ে বড় গুণ হলো- আমরা জীবিত থাকার জন্য যে অক্সিজেন গ্রহণ করি তা আমরা আমাদের চারপাশের গাছপালা থেকে নিয়ে থাকি। তাই আমরা সবাই বেশি বেশি গাছ লাগাবো। সবুজ প্রাকৃতিক বান্ধব সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন
ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন
মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ
ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ
ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার
হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার
হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত